আইওটি সুবিধা যুক্ত হচ্ছে ৯৯৯-এ
জরুরি সেবার হটলাইন ৯৯৯ কে আরও কার্যকর করার জন্য সরকার দেশকে একটি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের (জিআইএস) অধীনে আনা এবং সার্ভেইল্যান্স ক্যামেরসহ ইন্টারনেট অফ থিংস (আইওটি) সুবিধা যুক্ত করতে যাচ্ছে জরুরি সরকার।
সোমবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
একটি লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে দেশের মানচিত্রকে একটি জিআইএস সফ্টওয়্যারের আওতায় আনা হবে। এই সেবা আরও নিখুঁত করতে বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে সারাদেশের জিআইএস মানচিত্র ধরে একটি সফটওয়্যার তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ততে ঘটনাস্থল বা সেবাগ্রহীতার অবস্থান আরও দ্রুত নির্ণয় করা সম্ভব হবে।
মোস্তাফা কামাল বলেন, “কোনো জরুরি পরিস্থিতি বা দুর্ঘটনায় মানুষ সতর্ক না করলেও এই প্রযুক্তি স্বয়ংক্রিয় পদ্ধতিতে জাতীয় জরুরি সেবা-৯৯৯ কে তথ্য জানিয়ে দেবে।”
তিনি বলেন, “দেশের বিভিন্ন স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা স্থাপনের মধ্যে দিয়ে জরুরি পিরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে এবং পরিস্থিতি মোকাবেলা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। আধুনিক ডেটা সেন্টার স্থাপনের মাধ্যমে সকল তথ্য সংরক্ষণ ও পরবর্তী নিরাপত্তা পরিকল্পনায় ব্যবহারের অবারিত দ্বার উন্মোচিত হবে।”
তিনি জানান, ২০১৭ সালের ১২ ডিসেম্বর ৯৯৯ চালু হওয়ার পর থেকে গত ২২ জানুয়ারি পর্যন্ত ৩৩ লাখ ৩২ হাজার ৪৪টি কলের সেবা দেওয়া হয়েছে।